সৌদি আরবে ঈদ আগামীকাল

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইয়েমেনের ধর্মীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এসব দেশের সরকারি বার্তা সংস্থা গতকাল সোমবার এ খবর প্রকাশ করেছে।
গতকাল সোমবার ২৯ রমজানে সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ মঙ্গলবারও রোজা রাখতে হবে। এতে ৩০ রোজা পূর্ণ হবে।