আফগানিস্তানের নানগাহার প্রদেশে গতকাল শনিবার মার্কিন ড্রোন হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ২০ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কাছের ওই এলাকায় এ হামলা চালানো হয়। আফগান নিরাপত্তা বাহিনী জানায়, আচিন জেলায় জঙ্গিদের গোপন আশ্রয় লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে ধ্বংস হয় আইএস জঙ্গিদের আস্তানা। এর আগে এ অঞ্চলটিতে আদিবাসী নেতাদের হত্যা করে, প্রতিদ্বন্দ্বী তালেবানদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে এবং শরিয়া আইন চালুর মাধ্যমে আইএস তাদের অবস্থান দৃঢ় করছে বলে হুঁশিয়ার করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী।
ডেইলি টাইমস