উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুং (বাঁয়ে) ও প্রয়াত নেতা কিম জং-ইলের ভাস্কর্যের সামনে সামরিক কুচকাওয়াজে পতাকা বহন করছেন উত্তর কোরিয়ার বাসিন্দারা
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুং (বাঁয়ে) ও প্রয়াত নেতা কিম জং-ইলের ভাস্কর্যের সামনে সামরিক কুচকাওয়াজে পতাকা বহন করছেন উত্তর কোরিয়ার বাসিন্দারা

৭৮ বছরে উত্তর কোরিয়া: কিম শাসনের রহস্য

১৯৪৮ সালের ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত উত্তর কোরিয়া ৭৮ বছরে যুদ্ধ, দুর্ভিক্ষ ও নিষেধাজ্ঞার মধ্যেও কিম পরিবারের তিন প্রজন্ম কিম ইল-সুং, কিম জং-ইল ও কিম জং-উনের অধীনে শাসন বজায় রেখেছে। কেন্দ্রীভূত ক্ষমতা, পারমাণবিক অস্ত্র, কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং চীন-রাশিয়ার কৌশলগত সহায়তা এর টিকে থাকার মূল ভিত্তি। সম্প্রতি রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্ক জোরদার হয়েছে এবং ইয়ংবিয়নে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ইঙ্গিত পাওয়া গেছে। এতে কিম শাসন আরও শক্তিশালী হয়েছে।