পানির তোড়ে নদীর তীরের জনবসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় আস্ত গ্রাম ভেসে গেছে
পানির তোড়ে নদীর তীরের জনবসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় আস্ত গ্রাম ভেসে গেছে

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৭ জন নিহত এবং ৪০৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩৪১ জনই বিদেশি পর্যটক, যার মধ্যে ১৩৩ জন ভারতীয়, ৪৭ জন মার্কিন ও ৩৩ জন ব্রিটিশ নাগরিক। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে তাদের প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্যা ও ভূমিধসকে ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে।