বন্যা ও ভূমিধসের কবলে পড়া একজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল নেপালের নুয়াকোট জেলায়
বন্যা ও ভূমিধসের কবলে পড়া একজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল নেপালের নুয়াকোট জেলায়

নেপালে বন্যা-ভূমিধস: ‘স্ত্রীর হাতটা ধরে রাখতে চেয়েছিলাম’

ভূমিধসের সময় বড়ালের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। বড়াল বলেন, ‘আমি স্ত্রীর হাত ধরে রাখার চেষ্টা করেছিলাম। ওকে ছাদে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কাদার স্রোত ওকে ভাসিয়ে নিয়ে যায়। আমি কোনোমতে ছাদে উঠতে পেরেছিলাম। যাওয়ার আর কোথাও ছিল না। পালানোরও কোনো উপায় ছিল না, শুধু ওপরের দিকে ওঠা ছাড়া। আমার স্ত্রী এখন কাদার নিচে কোথাও রয়েছে। ও আর বেঁচে নেই।’