
নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহধসে সৃষ্ট কাদামাটি, পাথর ও বরফের বিশাল ঢল নেমে আসার পর উদ্ধারকারী দল ১ হাজার ২৫০টির বেশি মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পাঁচ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ।
অস্ট্রেলীয় উদ্ধারকাজ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স একাধিক সুড়ঙ্গধসের ঘটনায় উদ্ধার অভিযানে পরামর্শ দিয়েছেন। এবারও তিনি দূর থেকে নেপালের উদ্ধার অভিযানে সহায়তা করছেন। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দলকে সহায়তা করতে তিনি নেপালের পথে রয়েছেন।
ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডিক্স আজ শুক্রবার ভোরে জানান, ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধারকারীরা ক্ষীণ সাড়া পেয়েছেন বলে ধারণা করছেন। তিনি বলেন, ‘উদ্ধারকারীরা টানেলের ভেতরে চিৎকার করে বলেছেন, “ভয় পাবেন না, আমরা আপনাদের উদ্ধার করছি।”’
এ মুহূর্তে আমার মনে হচ্ছে, ...টানা এক সপ্তাহের হৃদয়বিদারক পরিস্থিতির পর আমরা হয়তো আবারও কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।আর্নল্ড ডিক্স, অস্ট্রেলীয় উদ্ধারকাজ বিশেষজ্ঞ
‘উদ্ধারকারীদের বিশ্বাস, ভেতর থেকে নেপালি ভাষায় খুব মৃদু স্বরে উত্তর এসেছে “হুঞ্চা”, যার অর্থ হ্যাঁ বা ঠিক আছে,’ এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ডিক্স। একই সঙ্গে তিনি উদ্ধারকাজে যোগ দিতে নেপালে যাওয়ার পথে রয়েছেন বলে উল্লেখ করেন।
আশাবাদী ডিক্স বলেন, ‘এ মুহূর্তে আমার মনে হচ্ছে, ...টানা এক সপ্তাহের হৃদয়বিদারক পরিস্থিতির পর আমরা হয়তো আবারও কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।’
ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডিক্স আজ শুক্রবার ভোরে জানান, ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধারকারীরা ক্ষীণ সাড়া পেয়েছেন বলে ধারণা করছেন।
ডিক্স জানান, উদ্ধারকারী দলগুলো সুড়ঙ্গের মুখ আটকে থাকা ৫০ থেকে ৬০ মিটার (১৬৪ থেকে ১৯৬ ফুট) ধ্বংসস্তূপ ইতিমধ্যে খুঁড়ে ফেলেছে। যেকোনো মুহূর্তে সেখানে একটি বড় অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
অবশেষে ডিক্সের এ আশাই সত্যি হয়। এর এক ঘণ্টার কম সময়ের মধ্যে উদ্ধারকারীরা ওই সুড়ঙ্গের ভেতর থেকে দুই ব্যক্তিকে জীবিত ও নিরাপদে বের করে আনতে সক্ষম হন।