ইতালিতে বাস দুর্ঘটনায় নিহত ৭

ইতালিতে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। শিশুদের বহনকারী হাঙ্গেরীয় বাসটি রাস্তার ধারে খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল শুক্রবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় ভেরোনা নগরে এ দুর্ঘটনা ঘটে।

ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকর্মীরা জানান, শিশু ও যাত্রী বহনকারী বাসটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এরপর বাসটিতে আগুন ধরে যায় এবং রাস্তার পাশে পড়ে যায়।

ইতালির সংবাদ সংস্থা বলছে, প্রাথমিকভাবে এ ঘটনায় বাসের চালক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চালক ফরাসি নাগরিক।