এরদোয়ানের ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

প্রেসিডেন্টের ক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে ‘খুব শিগগির’ তুরস্কের পার্লামেন্টে সংবিধান সংশোধনের প্রস্তাব আনতে যাচ্ছে সরকার। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তুর্কি সরকার পরিবর্তনটির পক্ষে পার্লামেন্টের তিন-পঞ্চমাংশ সদস্যের সমর্থন পাওয়ার চেষ্টা করবে। ওই ভোটে পাস হলে পরিবর্তনটির ব্যাপারে জনগণের রায় জানতে গণভোটের আয়োজন করা যাবে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এ প্রস্তাব পার্লামেন্টে কাঙ্ক্ষিত সমর্থন পাবে বলেই মনে করছেন অনেকে। গতকালই ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) ইঙ্গিত দিয়েছে, তারা প্রস্তাবটি সমর্থন করতে রাজি আছে।
এএফপি