কমলাযুদ্ধ

ইতালির উত্তরাঞ্চলীয় শহর ইভরেয়া। সেখানে গতকাল রোববার থেকে শুরু হয়েছে কমলা ছোড়াছুড়ির উৎসব। শেষ হবে বুধবার। দেড় শ বছরেরও আগে ঐতিহ্যবাহী এ উৎসবের শুরু। 

ছুড়ে মারার জন্য মাটি থেকে কমলা সংগ্রহ করছেন এক ব্যক্তি।
ছুড়ে মারার জন্য মাটি থেকে কমলা সংগ্রহ করছেন এক ব্যক্তি।

এটি এই শহরের বার্ষিক কার্নিভ্যালের অংশ। যার মধ্য দিয়ে শতাব্দীরও আগে রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহের দৃশ্য ফুটে ওঠে। সেখানকার বাসিন্দা ফ্রান্সিসকো এএফপিকে বলেন, ‘অনেকে মনে করবে, এখানকার মানুষ উন্মাদ হয়ে গেছে।...কিন্তু ইভরেয়ার বাসিন্দা হিসেবে এটা আমাদের অস্তিত্বে মিশে আছে। আমাদের সন্তানেরা এই পাগলামি নিয়েই জন্ম নেয়।’
এই কমলাযুদ্ধের ওয়েবসাইটে বলা হয়, এই লড়াই ১৮৫৮ সাল থেকে কোনো কোনো আকারে টিকে আছে।
এ উৎসবে শহরের বাসিন্দারা কোনো ধরনের সুরক্ষাব্যবস্থা ছাড়াই রাস্তায় হেঁটে বেড়ায়। তারা মধ্যযুগীয় অত্যাচারী রক্ষীর বেশে থাকা লোকজনের ওপর কমলা ছুড়ে মারে। আর ট্রলি বাসে চড়া ঘোড়ার মুখোশে থাকা এই রক্ষীরাও কমলা ছুড়ে পাল্টা জবাব দেয়। কার্নিভ্যালের এ আয়োজন নিয়ে বেশ কিছু ছবি প্রকাশ করেছে রয়টার্স।

পাল্টা জবাব দিতে প্রস্তুত রক্ষীবেশী এই ব্যক্তি।
কমলায় সয়লাব রাস্তা।
মুখোশে ধাক্কা খেয়ে ছিন্নভিন্ন কমলা।
ছুড়ে মারার জন্য ঝুলিতে কমলা নিয়ে ঘুরছেন এক বাসিন্দা।
চলছে মুখোমুখি লড়াই।
হামলা থেকে রক্ষা পেতে ব্যস্ত রক্ষীরা।
কমলার আঘাতে কুপোকাত।
কমলাতে মাখামাখি এক ব্যক্তি।
কানের কাছ দিয়ে কমলাটি চলে যাওয়ায় এ দফায় রক্ষা পেয়েছেন তিনি।
বেশ ভালোই জবাব দিচ্ছে ট্রলিতে থাকা রক্ষীরা।