স্পেনের কাতালোনিয়া অঞ্চলের অধিবাসীরা স্বাধীনতা অর্জনের প্রশ্নে আজ রোববার একটি প্রতীকী গণভোটে অংশ নেবে। দেশটির কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও কাতালান নেতারা ওই ভোট অনুষ্ঠানের ব্যাপারে অটল রয়েছেন। এ ধরনের নির্বাচনে দেশে সাংবিধানিক অচলাবস্থা তৈরি হবে বলে মাদ্রিদ কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে দেশের ঐক্য অটুট রাখার অঙ্গীকার করেছে। কাতালোনিয়া স্পেনের সবচেয়ে সম্পদশালী ও বড় অঞ্চলগুলোর একটি।
এএফপি