মালিকানার দাবিদারহীন এক টুকরো জমিতে প্রতিষ্ঠিত হয়েছে এক নতুন খুদে ‘দেশ’। নাম তার কিংডম অব এনক্লাভা। আর দেশটি প্রতিষ্ঠা করার কৃতিত্বের দাবিদার পোল্যান্ডের একদল পর্যটক! কিংডম অব এনক্লাভার অবস্থান ক্রোয়েশিয়া-সার্বিয়া সীমান্ত এলাকায়। বেড়াতে গিয়ে পর্যটক দলটি পছন্দ করে জায়গাটি। মাত্র এক হাজার বর্গমিটার আয়তনের এ রাজ্যের অবস্থান দানিয়ুব নদীর তীরে। এর বাসিন্দারা ইতিমধ্যেই ‘সরকার’ গঠন করেছে। সরকারব্যবস্থার ধরন সাংবিধানিক রাজতন্ত্র। বর্তমান রাজা এনক্লেভ দ্য ফার্স্ট। আর রাষ্ট্রীয় ভাষা হবে ইংরেজি, পোলিশ, স্লোভেনীয়, ক্রোয়েশীয় ও চীনা। প্রতিষ্ঠাতারা বলছেন, নতুন দেশটির মূলমন্ত্র—বিশ্ব নাগরিকতা। দেশটিতে যেতে পাসপোর্ট-ভিসা লাগবে না।
গার্ডিয়ান