প্যারিসে পুলিশি অভিযান চলাকালে গোলাগুলি

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে এক শহরতলিতে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়ে বলেছে, প্যারিসে ভয়াবহ হামলায় ১২৯ জন নিহত হওয়ার পাঁচ দিন পর এ ঘটনা ঘটল।

পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, সেইন্ট ডেনিস এলাকায় পুলিশি অভিযান চালানোকালে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে। তবে, কাকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, গোলাগুলিতে একজন সামান্য আহত হয়েছেন বলে খবরে জানানো হয়েছে।