রাশিয়ার নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইইইউ) আওতায় অভিন্ন মুদ্রার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কাজাখস্তান। দেশটির উপ অর্থমন্ত্রী তিমুর ঝাকসিলিকভ গতকাল বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এ রকম কিছু নিয়ে আলোচনা করছি না।...আমি বলতে চাই, ইইইউ জোটের আওতায় একটি অভিন্ন মুদ্রা চালু করার সম্ভাবনা বাতিলের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রস্তাব দিয়েছিলেন। এএফপি