ফ্রান্সের লিয়ঁ শহরে গত শুক্রবার একজনের শিরশ্ছেদের ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন ইয়াসিন সালহির সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জড়িত। সংশ্লিষ্ট কৌঁসুলিরা গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন। নিহত অ্যারভে করনারা সালহির ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সালহি তাঁদের মধ্যে ব্যক্তিগত মতান্তর থাকার কথা বলেছেন। তবে কৌঁসুলিরা বলছেন, ব্যক্তিগত কারণ কিছুটা প্রভাব ফেললেও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ এর পেছনে সন্ত্রাসী চিন্তাভাবনা থাকারই ইঙ্গিত দিচ্ছে। করনারার ছিন্ন মস্তকের পাশেই ইসলামি কথাবার্তা লেখা পতাকা পড়ে ছিল।
বিবিসি