সংক্ষেপ

'বৈষম্যের' দণ্ড

ফ্রান্সের বোর্দো শহরের একটি দোকানে কেনাকাটা করতে নারী এবং পুরুষের জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করায় এক মুসলিম ব্যবসায়ীর জরিমানা হয়েছে। ওই ব্যবসায়ীর আইনজীবী গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। জ্যঁ-বাপ্তিস্ত মিশালোঁ নামের ওই ব্যবসায়ী ২০১২ সালে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। নিজ দোকানে গত বছরের জুনে ওই সময়সূচি লাগিয়ে বিতর্কিত হন তিনি। ‘বোনদের’ কেবল শনি ও রোববার এবং ‘ভাইদের’ সপ্তাহের অন্য দিনগুলোয় কেনাকাটার আমন্ত্রণ জানিয়েছিলেন মিশালোঁ। খোদ বোর্দোর ইমাম তারেক উব্রুও এর নিন্দা জানান।
এএফপি