
ফ্রান্সে গতকাল শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির জয়ের পর হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন। এ সময় সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই ব্যক্তিদের মধ্যে ২৮০ জনের বেশি প্যারিসে গ্রেপ্তার হয়েছেন।
এই সহিংসতাকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে পিএসজি।