জার্মানিতে মুসলমানদের কবরস্থানের স্বল্পতা

জার্মানিতে মুসলমানদের একটি কবরস্থান
ছবি: ডয়চে ভেলে

জার্মানিতে ৫০ লাখের বেশি মুসলমান বাস করেন। প্রথম প্রজন্মের মুসলিমদের বেশির ভাগই মৃত্যুর পর নিজ দেশে সমাহিত হতে চান। তবে পরবর্তী প্রজন্মের বেশির ভাগ মানুষ জার্মানিতেই থেকে যেতে চান।

সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমসের নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের চেয়ারম্যান সামির বুয়াইসা বলেন, জার্মানিতে সমাহিত হতে চাওয়া মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে।

এমন অবস্থায় সামির বুয়াইসা জার্মানিতে এমন একটি কবরস্থান তৈরি করতে চাইছেন, যেটা পরিচালনার দায়িত্বে শুধু মুসলমানরা থাকবেন। ভুপার্টাল শহরে সেটি গড়ে তোলা হবে। এর কাছে প্রোটেস্ট্যান্টদের একটি পুরোনো কবরস্থান ও ইহুদিদের একটি নতুন কবরস্থান আছে।

এই তিনটি কবরস্থানের জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে, যেখানে শেষকৃত্যের জন্য তিনটি আলাদা রুম থাকবে, জানান বুয়াইসা।

জার্মানির একটি মসজিদে প্রবেশের জন্য মুসলমানদের সারি

বর্তমানে জার্মানিতে ৩০ হাজারের বেশি কবরস্থান আছে। এর এক-তৃতীয়াংশ গির্জা কর্তৃপক্ষ, আর বাকিগুলো শহর কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে।

সামির বুয়াইসা বলেন, ভবিষ্যতে জার্মানিতে মুসলমানদের কবর দেওয়ার জন্য আরও জায়গা লাগবে। কারণ, ২০১৫ ও ২০১৬ সালে যেসব শরণার্থী জার্মানিতে এসেছেন, তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা কম।

বার্লিন রাজ্যের সেনেট গত মাসে জানায়, এ বছর অন্তত আরও তিনটি কবরস্থানে মুসলমানদের জন্য কবর দেয়ার জায়গার ব্যবস্থা করা হচ্ছে।