অরিন্দম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র

অরিন্দম বাগচি
অরিন্দম বাগচি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হতে চলেছেন এবার বাঙালি সন্তান অরিন্দম বাগচি। সরকারিভাবে মন্ত্রণালয় থেকে এ ঘোষণা না হলেও সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের পদে বহাল হবেন।

দিল্লি নিবাসী আমলা অরিন্দম বাগচি ১৯৫৫ সালে ছিলেন নেপাল ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব। ২০১৮ সালে ছিলেন ক্রোয়েশিয়ায় ভারতের রাষ্ট্রদূত। তার আগে ছিলেন কলম্বোয় ভারতের ডেপুটি হাইকমিশনার। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ছিলেন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি। আর ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রীর সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি।