সংক্ষেপ

ঐকমত্য হলো না

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রশ্নে রাজ্য সরকারের ডাকে গতকাল বৃহস্পতিবার বিধানসভায় অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। নাম বদলে আপত্তি বিজেপির। সিপিএম চায় এ ব্যাপারে সমাজের বিশিষ্টজনদের মতামত নেওয়া হোক। কংগ্রেসের দাবি, এ জন্য একটি কমিশন গঠন করে মানুষের মতামত নেওয়া হোক। এদিকে এই নাম বদলের প্রস্তাব গ্রহণ করার জন্য রাজ্য সরকার ২৬ আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে। গত ২ জুলাই পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম-বঙ্গের নাম বদল করে ‘বঙ্গ’ অথবা ‘বাংলা’ রাখার প্রস্তাব গৃহীত হয়।