সংক্ষেপ

কংগ্রেসকে 'না'

ভারতের লোকসভায় বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা কোনো দলেরই নেই। তাই বিরোধীদলীয় নেতার পদটি কাউকেই দেওয়া হবে না। গত নির্বাচনে ফল বিপর্যয়ের শিকার কংগ্রেস দলকে এ ব্যাপারে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন স্পিকার সুমিত্রা মহাজন। প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য গত মাসে স্পিকারের কাছে কংগ্রেস ও মিত্র দলগুলোর ৬০ জন সাংসদের স্বাক্ষরসংবলিত একটি আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, এ জন্য এককভাবে অন্তত ৫৫টি আসন থাকতে হবে। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। এনডিটিভি।