কূটনীতিককে তলব

মুম্বাই হামলার বিচার নিয়ে পাকিস্তানে কালক্ষেপণ করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। ভারত সরকার এ মামলার তদন্ত ও বিচারের অগ্রগতি নিয়ে পাকিস্তান সরকারের কাছে নিয়মিত ব্রিফিং দাবি করেছে। ২০০৮ সালের ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাকিস্তানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁদের বিচারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
এনডিটিভি