তদন্ত হবে না

ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের ওপর গোয়েন্দা নজরদারির বিষয়ে তদন্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই পারাথিভাই চৌধুরী গতকাল মঙ্গলবার লোকসভায় বলেন, ‘ওই গোয়েন্দা নজরদারির বিষয়ে তদন্তের কোনো প্রস্তাব নেই।’ মন্ত্রী বলেন, নেতাজি সংশ্লিষ্ট বিপুলসংখ্যক নথি এরই মধ্যে প্রকাশ করা হয়েছে এবং জাতীয় আর্কাইভে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ২০ বছর ধরে জওহর লাল নেহরু ও পরবর্তী সরকার সুভাষ চন্দ্র বসুর পরিবারের ওপর নজরদারি করেছে বলে সম্প্রতি প্রকাশ করা পুরোনো গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে।
পিটিআই