তৃণমূলের সংঘর্ষে ছাগল লুট

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার রায়বাঘিনী গ্রামে নারীদের সরকারিভাবে ছাগল বিতরণ করার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ সময় সরকারিভাবে আনা ৫০টি ছাগল লুট হয়ে যায়।

জেলা পরিষদের মত্স্য ও প্রাণিসম্পদ বিভাগ স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর নারীদের ছাগল বিতরণ করছিল। সরকারিভাবে সেখানে ২০০টি ছাগল আনা হয়েছিল। সংঘর্ষের সময় ৫০টি ছাগল লুট হওয়ার পর বাকি ছাগলগুলো বিতরণ করা হয়।