রাজ্যের রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গে গুপ্তচরবৃত্তি এবং জঙ্গি তৎপরতা ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি গোয়েন্দা সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে। রাজ্য সচিবালয় নবান্নর সূত্র উদ্ধৃত করে গতকাল শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমে এ কথা বলা হয়। নতুন গোয়েন্দা সংস্থাটি গঠিত হবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির ধাঁচে। এর মূল কাজ হবে সন্দেহভাজন চর এবং জঙ্গিদের ওপর নজর রাখা এবং তাদের পাকড়াও করা।