প্রণব মুখার্জির বহরের গাড়ি দুর্ঘটনায়

দার্জিলিং সফর শেষে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পথে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বহরের একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এতে ছয় নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃষ্টির জন্য পাহাড়ের রাস্তায় গাড়িটির চাকা পিছলে যায়। বহরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িও ছিল। প্রণব মুখার্জিকে বহনকারী গাড়িটির কোনো ক্ষতি হয়নি।