ভারতের জনসংখ্যা এখন ১২৭ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৬৯। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা জনসংখ্যা স্থিরতা কোষ গত শনিবার বিশ্ব জনসংখ্যা দিবসে এ তথ্য দিয়েছে। সংস্থাটি জানায়, ভারতের জনসংখ্যা প্রতি বছর ১ দশমিক ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এ হার অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল (১৬৩ কোটি) দেশে পরিণত হতে পারে ভারত।