
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকেতে আনুষ্ঠানিকভাবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দীর্ঘদিনের বন্ধু শশীকলা নটরাজন। গতকাল শনিবার এআইএডিএমকের সাধারণ সম্পাদক হওয়ার পর শশীকলা বলেছেন, তিনি ‘আম্মার’ মতো হবেন। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলই ছিল আম্মার সবকিছু, আর আমার কাছে আম্মাই সবকিছু।’ দলের নেতা-কর্মীরা শশীকলাকে ভালোবেসে চিনাম্মা (আম্মার ছোট বোন) বলেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি এআইএডিএমকের প্রতিষ্ঠাতা এমজিআরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আগামী বৃহস্পতিবার শশীকলাকে দলের মূল নেতৃত্বের পদে বসানো হবে।
এনডিটিভি