
যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে, যা বুধবার থেকে কার্যকর হবে। এতে মোট শুল্কের বোঝা ৫০ শতাংশে দাঁড়াবে। শিল্পমহল মনে করছে, এতে ভারতের রপ্তানি প্রায় ৫৫ শতাংশ কমতে পারে, যা ভিয়েতনাম ও বাংলাদেশের জন্য সুবিধা বয়ে আনবে। প্রধানমন্ত্রী মোদি অবশ্য ব্যবসায়ীদের চাপ সহ্য করার অভয় দিয়েছেন।