ফিরে দেখা ২০২৪

রয়টার্সের বছরের সেরা ছবি

২০২৪ সালে বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্রীরা বিশ্বের নানা প্রান্তের নানা ছবি তুলেছেন। সেসব ছবির বেশ কয়েকটি সারা বিশ্বকে আলোড়িত করেছে। সে রকমই কিছু ছবি নিয়ে বছর শেষের ছবির গল্প

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর নির্বাচনী প্রচার চালানোর সময় বন্দুকের গুলিতে আহত হলে তাঁকে গোয়েন্দা সংস্থার সদস্যরা সরে যেতে সহায়তা করছেন। পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুলাই ২০২৪
ছবি: ব্রেন্ডন ম্যাকডার্মিড
বুন শহরের উপকণ্ঠে ঝড় ‘হেলেন’-এর আঘাতে সৃষ্ট বন্যায় সড়কে আটকে পড়া গাড়ি উদ্ধারের চেষ্টা করছেন একজন স্থানীয় বাসিন্দা। নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র, ২৭ সেপ্টেম্বর ২০২৪
এক ধোঁয়াটে সকালে গরু ও মহিষ দূষিত যমুনা নদীতে পার হয়ে যাচ্ছে। নয়াদিল্লি, ভারত, ৫ নভেম্বর
ভেনেজুয়েলার অভিবাসী এলিয়ানা তিন বছর বয়সী মেয়েকে নিয়ে কাঁটাতারের সীমানা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছেন। টেক্সাস, যুক্তরাষ্ট্র, ২৬ মার্চ
জাপান এয়ারলাইনসের এ৩৫০ বিমানে অগ্নিকাণ্ডের পর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণকর্মীরা উদ্ধারের কাজ করছেন। টোকিও, জাপান, ২ জানুয়ারি ২০২৪
প্যারিস অলিম্পি ২০২৪—একজন সার্ফার অলিম্পিক সার্ফিং সাইটে বিশেষ ভঙিমায়। তেহুপোও, তাহিতি, প্যারিস
অস্ট্রিয়াতে স্কি জাম্পিং ৪ হিলস টুর্নামেন্টের প্রশিক্ষণের সময়। স্লোভেনিয়া, অস্ট্রিয়া, ২ জানুয়ারি ২০২৪
ইউক্রেনের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের সামনে স্থানীয় বাসিন্দা তাঁর কুকুরটিকে ধরে রেখেছেন। ৭ ফেব্রুয়ারি ২০২৪, কিয়েভে, ইউক্রেন