সংযুক্ত আরব আমিরাতের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার
সংযুক্ত আরব আমিরাতের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার

কুশনার-আমিরাত শাসককে নিয়ে লেখা বই

‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন—আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব দাবি

দক্ষিণ ইউরোপের একটি হোটেলকক্ষ। সেখানে গোপনে ধারণ করা হচ্ছে দুই ভাইয়ের একজনের যৌন সম্পর্কের (সমকামিতা) ভিডিও। সেই ভিডিও পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের বাবার কাছে। উদ্দেশ্য, ভাইকে বিব্রত করা এবং ক্ষমতার লড়াইয়ে এগিয়ে থাকা।

এটি কোনো রাজনৈতিক থ্রিলারের কাহিনি নয়। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শাসক পরিবারের ভেতরের এমনই এক ঘটনার দাবি করেছেন প্রবীণ সাংবাদিক ম্যাথিউ কোল। তাঁর নতুন বইয়ে উঠে এসেছে উপসাগরীয় দেশটির রাজপরিবারের ক্ষমতার লড়াই, ব্ল্যাকমেল, সন্দেহজনক চিকিৎসা, নির্যাতন এবং শত শত কোটি ডলারের গোপন লেনদেনের নানা অভিযোগ।

বইটির নাম ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদ’স সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’। গত মাসে প্রকাশিত বইটিতে আমিরাতের শাসক আল নাহিয়ান পরিবারের অন্দরমহলের নানা ঘটনাই শুধু নয়; আছে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ক্ষমতাধর ব্যক্তিদের গোপন হিসাব-নিকাশের বিবরণ। রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে উপসাগরীয় শাসকদের বিতর্কিত সম্পর্কের কথাও।

বইটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জ্যারেড কুশনার। ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক এ দূতের সঙ্গে সৌদি আরব এবং বিশেষ করে আরব আমিরাত সরকারের গভীর সম্পর্ক ছিল বলে দাবি করেছেন কোল। তাঁর ভাষ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে এসব সম্পর্কের জের ধরে কুশনার প্রায় ২০০ কোটি (দুই বিলিয়ন) ডলার পেয়েছিলেন সৌদি ও আমিরাত সরকারের কাছ থেকে।

বিপুল অঙ্কের এ অর্থের মধ্যে ৭৫ কোটি ডলার রাখা হয় ফার্স্ট আবুধাবি ব্যাংকে। আমিরাতের ওয়াতানি আল এমারাত ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে এ অর্থ জমা রাখা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, আমিরাতের নাগরিকদের উন্নয়নমূলক কর্মসূচিতে সহায়তার জন্য এ অর্থ রাখা হয়েছে। কিন্তু কোলের দাবি, বাস্তবে তা ব্যবহার করা হয়েছিল আমিরাতের অস্ত্র কেনা এবং গোপন সামরিক অভিযান পরিচালনায়।

কোলের দাবি, ১৯৯০-এর দশকে আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁর ভাই খলিফা বিন জায়েদের একটি গোপন ভিডিও ধারণের ব্যবস্থা করেছিলেন। খলিফা তখন ছিলেন ভাইয়ের সিংহাসনের প্রতিদ্বন্দ্বী। দক্ষিণ ইউরোপের এক হোটেলকক্ষে খলিফার ‘সমকামী যৌন সম্পর্কের’ দৃশ্য ধারণের জন্য দুজন সিরীয় নাগরিককে নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ।

বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন কুশনার। বইয়ে ওঠা অভিযোগগুলো তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন। তবে নিউইয়র্ক টাইমস বলেছে, নতুন বছরের শুরুতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে কুশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা উচিত।

তবে বইটির তথ্যের উৎসগুলো নাম প্রকাশে অনিচ্ছুক। মিডল ইস্ট আই বইয়ের সব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আমিরাত ও সৌদি আরবের রাজপরিবারের সদস্যরাও এসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। তারপরও বইটির কয়েকটি দাবি তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ২০২২ সালের ১৯ জুলাই ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে দেখা যাচ্ছে

ভাইয়ের গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা

কোলের দাবি, ১৯৯০-এর দশকে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁর ভাই খলিফা বিন জায়েদের একটি গোপন ভিডিও ধারণের ব্যবস্থা করেছিলেন। খলিফা তখন ছিলেন তাঁর ভাইয়ের সিংহাসনের প্রতিদ্বন্দ্বী। দক্ষিণ ইউরোপের একটি হোটেলকক্ষে খলিফার সমকামী যৌন সম্পর্কের দৃশ্য ধারণের জন্য দুজন সিরীয় নাগরিককে নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ।

আল নাহিয়ান পরিবারের মধ্যে ছেলে মোহাম্মদ বিন জায়েদের এ ব্ল্যাকমেলের চেষ্টা তাঁর আমিরাতের শাসক হওয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হতে শুরু করে।

এরপর রুশ যোগাযোগকারীদের মাধ্যমে ভিডিওটি তাঁদের বাবা ও আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল খলিফা বিন জায়েদেকে বিব্রত করা।

কোল লিখেছেন, জায়েদ বিন সুলতান বুঝতে পেরেছিলেন, মোহাম্মদ বিন জায়েদ তাঁর ভাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। তবে ছেলের এ ‘চতুরতা’ তাঁর ভালো লেগেছিল এবং তিনি বিষয়টি উপভোগও করেছিলেন। কোলের ভাষায়, ‘আল নাহিয়ান পরিবারের মধ্যে মোহাম্মদ বিন জায়েদের এ ব্ল্যাকমেলের চেষ্টা তাঁর আমিরাতের শাসক হওয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হতে শুরু করে।’

খলিফা বিন জায়েদের একজন স্ত্রী ও আট সন্তান ছিল। ১৯৯০-এর দশকে উপসাগরীয় অঞ্চলের রাজপরিবারগুলোর মধ্যে এটি ছিল তুলনামূলক বিরল ঘটনা। তবে বর্তমানে এ ধরনের পরিবারে এক স্ত্রী ও কয়েকজন সন্তান থাকার প্রবণতা বেড়েছে।

খলিফা বিন জায়েদের এ যৌন সম্পর্ক নিয়ে কোলের লেখা অন্য কোনো সূত্রে যাচাই করা যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত কয়েকটি বইয়ে উপসাগরীয় রাজপরিবারের কোনো কোনো সদস্যের সমকামিতায় যুক্ত থাকার অভিযোগকে তাঁদের বিরুদ্ধে ব্যবহারের ঘটনাও উঠে এসেছে।

কোলের ধারণা, ভাইকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের চিকিৎসাব্যবস্থা করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ। একজন মার্কিন নার্সের সহায়তায় তিনি প্রায়ই খলিফাকে জোর করে এসব চিকিৎসা দিতেন। ওই নার্সের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের পারিবারিক সম্পর্ক ছিল বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।

কোলের দাবি, (বর্তমান শাসক) মোহাম্মদ বিন জায়েদ শুধু নিজ ভাইয়ের বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ ব্যবহার করেননি। সৌদি আরবের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের প্রতিও তাঁর বিরূপ মনোভাব ছিল। পরে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁকে ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে দেন।

বইয়ে বলা হয়েছে, মোহাম্মদ বিন নায়েফের কথিত সমকামিতার বিষয়টি সামনে এনে তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ।

মোহাম্মদ বিন নায়েফের যৌন সম্পর্ক নিয়ে সৌদি রাজপরিবারবিষয়ক দুটি আলোচিত বইয়েও লেখা হয়েছে। এর একটি ‘এমবিএস: দ্য রাইজ টু পাওয়ার অব মোহাম্মদ বিন সালমান’। বইটির লেখক দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক বেন হাবার্ড। অন্যটি ‘ব্লাড অ্যান্ড অয়েল: মোহাম্মদ বিন সালমান’স রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার’। এর লেখক সাংবাদিক ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেক।

ভাইকে চিকিৎসার নামে ‘অক্ষম করে রাখা’

২০০৪ সালে বাবার মৃত্যুর পর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হন খলিফা বিন জায়েদ। কিন্তু প্রেসিডেন্টের পদে থাকলেও তিনি কার্যত ছোট ভাই মোহাম্মদ বিন জায়েদের ওপর অনেক দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। সে সময় মোহাম্মদ বিন জায়েদ ছিলেন আমিরাতের সবচেয়ে ধনী এলাকা আবুধাবির যুবরাজ।

ওই কলাম প্রকাশের পর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা সায়েঘকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এক নিরাপত্তাকর্মী প্লায়ার্স দিয়ে তাঁর কয়েকটি দাঁত তুলে ফেলেন। আরেকজন তাঁকে এমন একটি বেল্ট দিয়ে পেটান, যার সঙ্গে ধারালো ধাতব টুকরা লাগানো ছিল।

গণমাধ্যমে খলিফার এমন ভূমিকাকে সাধারণত স্বেচ্ছায় ক্ষমতার দায়িত্ব ছোট ভাইয়ের হাতে ছেড়ে দেওয়া হিসেবে তুলে ধরা হতো। ২০১৪ সালে তাঁর স্ট্রোকের পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

কিন্তু কোলের বইয়ে এসেছে ভিন্ন দাবি। লেখকের ভাষ্যমতে, স্ট্রোকের অনেক আগে থেকেই খলিফা বিন জায়েদ মদ্যপানে আসক্ত ছিলেন এবং তাঁর এমন একটি মানসিক অসুস্থতা ছিল, যা শনাক্ত করা হয়নি। ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির উপযুবরাজ হওয়ার সময় থেকেই ভাইকে এমন কিছু চিকিৎসা দেওয়া হচ্ছিল, যার ফলে তিনি স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

কোল লিখেছেন, ‘(গোপন) চিকিৎসার কারণে খলিফা বিন জায়েদ প্রায় আচ্ছন্ন অবস্থায় থাকতেন। একপর্যায়ে তাঁর স্নায়ুরও ক্ষতি হয়।’

কোলের ধারণা, ভাইকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের চিকিৎসা ব্যবস্থা করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ। একজন মার্কিন নার্সের সহায়তায় তিনি প্রায়ই খলিফাকে জোর করে এসব চিকিৎসা দিতেন। ওই নার্সের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের পারিবারিক সম্পর্ক ছিল বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।

বইটির দাবি, ওই নার্সের ভাইঝি লিসার সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের যৌনতার সম্পর্ক ছিল। তাঁদের ‘বিবাহবহির্ভূত’ এক সন্তানও রয়েছে, যাকে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বড় করা হয়েছে।

আমিরাতের যুদ্ধবিমানে ইসরায়েলি প্রযুক্তি

আমিরাতের শাসক পরিবারের ভেতরের এসব অভিযোগের পাশাপাশি বইটিতে উঠে এসেছে দেশটির সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতার কথাও।

আরব দেশগুলোর মধ্যে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার সংযুক্ত আরব আমিরাত। ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আগেই দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা ছিল বলে ধারণা করা হয়। ওই চুক্তির মাধ্যমে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

বইটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র জ্যারেড কুশনার। ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক এ দূতের সঙ্গে সৌদি আরব এবং বিশেষ করে আরব আমিরাতের সরকারের গভীর সম্পর্ক ছিল বলে দাবি করেছেন কোল। তাঁর ভাষ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে এ সম্পর্কের জের ধরে কুশনার প্রায় ২০০ কোটি ডলার সৌদি ও আমিরাত সরকারের কাছ থেকে পেয়েছিলেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ বাধার পর আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সোমালিল্যান্ড ও ইথিওপিয়ার মতো আঞ্চলিক সংকটপূর্ণ এলাকাতেও দেশ দুটির স্বার্থের মিল রয়েছে।

কোলের দাবি, মোহাম্মদ বিন জায়েদ অন্তত ১৯৯০-এর দশক থেকেই ইসরায়েলের ভক্ত ছিলেন। যদিও ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে তাঁর বাবা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে অনিচ্ছুক ছিলেন।

১৯৯৮ সালে এভিয়েশন উইক সাময়িকীতে ইসরায়েলি সফটওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি পড়ে বাবাকে যুদ্ধবিমানগুলো কেনার জন্য রাজি করানোর চেষ্টা করেন মোহাম্মদ বিন জায়েদ। তখন তিনি আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিমান কেনার আলোচনাও তিনিই পরিচালনা করেন।

মোহাম্মদ বিন জায়েদের সমর্থনে আরব আমিরাত ৮০টি যুদ্ধবিমান কেনার এবং সেগুলোতে ইসরায়েলি সফটওয়্যার যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এ সময় বিল ক্লিনটন প্রশাসনের উদ্যোগে ইসরায়েল ও আমিরাতের মধ্যে গোপন আলোচনা চলছিল। এ আলোচনার উদ্দেশ্য ছিল, আমিরাতের কাছে এ যুদ্ধবিমান বিক্রি করলে সামরিক সক্ষমতায় ইসরায়েলের যে বিশেষ সুবিধা রয়েছে, তা হুমকির মুখে পড়তে পারে—তেল আবিবের এ উদ্বেগের নিরসন। এই সুবিধাকে বলা হয় ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ (কিউএমই)।

হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ নভেম্বর, ২০২৫

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিরোধিতা, কবিকে ‘নির্যাতনে হত্যা’

ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার সিদ্ধান্তের পাশাপাশি আমিরাতের ভেতরে এ বিষয়ে ভিন্নমত দমনের অভিযানও জোরদার হয় বলে দাবি করেছেন কোল। তাঁর বইয়ে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে কলাম লেখার পর ২০১৯ সালে আমিরাতের কবি হাবিব আল সায়েঘকে নির্যাতন করে হত্যা করা হয়।

সায়েঘ ছিলেন আমিরাতের একজন প্রভাবশালী কবি, সাংবাদিক ও কলাম লেখক। কাতারের ওপর আমিরাত ও সৌদি আরবের অবরোধের পক্ষেও তিনি অবস্থান নিয়েছিলেন। বইয়ে বলা হয়েছে, তিনি আমিরাতের রাষ্ট্রসমর্থিত অভিজাত মহলেরই একজন ছিলেন। আল খালিজ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি। ছিলেন আরব রাইটার্স ইউনিয়নের মহাসচিবও।

তবে আমিরাতের সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে অভিজাত মহলে প্রকাশ্যে কথা বলতেন সায়েঘ। তাঁকে চুপ থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৯ সালের আগস্টে তিনি ‘ইসরায়েল ইজ আওয়ার রিয়েল এনিমি অ্যান্ড আ ডেঞ্জারাস প্রজেক্ট’ শিরোনামে একটি কলাম লেখেন।

কোলের দাবি, ওই কলাম প্রকাশের পর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা সায়েঘকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এক নিরাপত্তাকর্মী প্লায়ার্স দিয়ে তাঁর কয়েকটি দাঁত তুলে ফেলেন। আরেকজন তাঁকে এমন একটি বেল্ট দিয়ে পেটান, যার সঙ্গে ধারালো ধাতব টুকরা লাগানো ছিল।

টানা তিন দিন ধরে সায়েঘকে নির্যাতন করা হয়। তাঁর মৃত্যুর পর মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠ এক সহযোগী তাঁর মরদেহের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘তাঁকে প্রায় চেনাই যাচ্ছিল না।’ বইয়ে এমনটাই লিখেছেন কোল।

সায়েঘের ভিন্নমত পোষণ মধ্যপ্রাচ্যের একটি বড় কূটনৈতিক চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি করেছেন কোল। মোহাম্মদ বিন জায়েদ তখন কুশনার ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে আলোচনা করছিলেন।

পরবর্তী সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি আরবের আগ্রহ কমে যায়। তবে প্রস্তাবিত চুক্তির লক্ষ্য ছিল উপসাগরীয় দেশগুলোর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনিদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা।

কোলের লেখা অনুযায়ী, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ৩০ লাখ ফিলিস্তিনির অধিকাংশকে জর্ডানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। এতে ওই ভূখণ্ডের জনসংখ্যা ৯০ শতাংশ কমে যেত। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ছোট আকারের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতেন। ওই রাষ্ট্রকে নেগেভ মরুভূমির কিছু জমি ও জর্ডানের ভূখণ্ডের কিছু দেওয়ার কথা ছিল।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

কুশনারের সঙ্গে টম ব্যারাকের ক্ষমতার দ্বন্দ্ব

কোলের বইয়ে শুধু উপসাগরীয় শাসকদের জীবন ও উচ্চাকাঙ্ক্ষাই উঠে আসেনি, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্ক ও ক্ষমতার দ্বন্দ্বেরও নানা দিক তুলে ধরা হয়েছে। তাঁদের কেউ কেউ এখন আর সরকারের দায়িত্বে নেই। তবে অনেকেই এখনো মধ্যপ্রাচ্যবিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

কুশনারের পাশাপাশি বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে টম ব্যারাককে নিয়ে। লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক ব্যারাক আগে বেসরকারি বিনিয়োগ খাতে কাজ করতেন। বর্তমানে তিনি তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ইরাক ও সিরিয়ায় দেশটির বিশেষ দূত।

ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্পের সঙ্গে আমিরাত ও সৌদি আরবের শাসকদের যোগাযোগ করিয়ে দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ব্যারাক। বইটিতে এসব সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ ছাড়া কুশনারের ক্ষমতা ও প্রভাব বাড়তে থাকায় ব্যারাকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

কোলের ভাষ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র যে অর্থায়ন করেছিল, তার আদলে মধ্যপ্রাচ্যের জন্য একটি ‘মার্শাল প্ল্যান’ তৈরি করতে চেয়েছিলেন ব্যারাক। আবুধাবি ও রিয়াদের অর্থায়নে এ পরিকল্পনার মাধ্যমে অঞ্চলটির উন্নয়নের লক্ষ্য ছিল তাঁর।

কিন্তু ট্রাম্পজামাতা কুশনার ব্যারাককে মধ্যপ্রাচ্যের শুধু ‘মিসর অংশের’ দায়িত্ব নিতে দিয়েছিলেন। পরে ব্যারাক আমিরাতকে দিয়ে কুশনারের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করেন যে উপসাগরীয় দেশটি তাঁকেই মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হিসেবে চায়।

কোল লিখেছেন, ‘ব্যারাকের কাছে বার্তাটি ছিল স্পষ্ট—কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ও আমিরাত প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের (এমবিজেড) সঙ্গে তাঁর বিশেষ চ্যানেল বা ঘনিষ্ঠ যোগাযোগের একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে চেয়েছিলেন। ব্যারাককে কুশনার তাঁর সেই প্রভাবের অংশীদার করতে চাননি।’

২০১৭ সালের জুনে সৌদি আরব ও আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করলে কুশনার ও ব্যারাকের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। সে সময় রিয়াদ ও আবুধাবি একই অবস্থানে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেন, ইরান যুদ্ধ ও লোহিত সাগরকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গে নিজের ব্যবসায়িক সম্পর্ক থাকা সত্ত্বেও কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন ব্যারাক।

বইয়ের দাবি, সৌদি আরব ও আমিরাত যখন জ্যারেড কুশনারকে কাতারের ওপর তাদের অবরোধে সমর্থন দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, তখন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে মিলে ট্রাম্পকে ওই অবরোধে যুক্ত না হওয়ার জন্য চাপ দিয়েছিলেন ব্যারাক।

অনুবাদ: মো. আবু হুরাইরাহ্