হামাসের বিরুদ্ধে অভিযান চলাকালে গাজা উপত্যকার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের নিচ দিয়ে তৈরি করা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন ইসরায়েলি সেনারা। ৮ জুন, ২০২৫
হামাসের বিরুদ্ধে অভিযান চলাকালে গাজা উপত্যকার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের নিচ দিয়ে তৈরি করা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন ইসরায়েলি সেনারা। ৮ জুন, ২০২৫

গাজার সুড়ঙ্গে কেন আটকে আছেন হামাস যোদ্ধারা

যুদ্ধবিরতির প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পরও রাফাহর বিভিন্ন সুড়ঙ্গে আটকা পড়ে আছেন অনেক হামাস যোদ্ধা। সুড়ঙ্গের ভেতরে ছড়িয়ে–ছিটিয়ে থাকা কক্ষে অবস্থান করছেন তাঁরা। সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধারা একটি জটিল পরিস্থিতি তৈরি করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের মুক্তি দিতে নারাজ, অন্যদিকে হামাস যোদ্ধারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে।