১৯৯৭ সালের সেপ্টেম্বরে জর্ডানের রাজধানী আম্মানে ঘটে যায় এক রোমহর্ষ গুপ্তচরবৃত্তির ঘটনা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা খালেদ মেশালকে নীরবে হত্যা করতে ছয় এজেন্টের একটি বিশেষ দল আম্মানে পাঠায়। কিন্তু এই হত্যা পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যায়, আটক হয় দুই এজেন্ট। এটি ছিল মোসাদের সবচেয়ে শোচনীয় ব্যর্থ অভিযান।