
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে, যা বিশ্বজুড়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল-গ্যাস সরবরাহকারী এই নৌপথ বন্ধ হওয়ায় প্রায় ২ হাজার জাহাজ আটকা পড়েছে। ইরান প্রণালিতে টোল আদায়ের আইন পাসের উদ্যোগ নিয়েছে এবং বিপ্লবী গার্ড বাহিনী ‘টোল বুথ’ চালু করেছে।