আল-উদেইদ ঘাঁটিতে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার পর তা ঠেকাতে পাল্টা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাতারের দোহা থেকে দৃশ্যটি এভাবেই দেখা যায়
আল-উদেইদ ঘাঁটিতে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার পর তা ঠেকাতে পাল্টা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাতারের দোহা থেকে দৃশ্যটি এভাবেই দেখা যায়

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

কাতার জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা আল-উদেইদ বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দুটি ইরানি ক্ষেপণাস্ত্রের একটি ধ্বংস করা গেলেও অন্যটি দোহা সংলগ্ন ঘাঁটিতে পড়ে। তবে এতে কোনো হতাহত হয়নি। ইরান এই হামলাকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলার প্রতিশোধ হিসেবে দাবি করেছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আল-উদেইদ ঘাঁটিতে প্রায় ১১ হাজার মার্কিন ও মিত্রসেনা অবস্থান করেন।