যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি ও পাকপুর নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তাদের হৃদয় পুড়িয়ে দেব।’ বাস্তববাদী হিসেবে পরিচিত লারিজানি এখন তেহরানের সবচেয়ে বড় সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ভূমিকায় আছেন। খামেনির পর নেতৃত্ব নির্বাচনে গঠিত অন্তর্বর্তী পর্ষদের পাশাপাশি তিনি তেহরানের নিরাপত্তা কৌশল নির্ধারণ করছেন।