মোজতবা খামেনিকে গতকাল রোববার (৮ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচন করেছে। মোজতবা খামেনি কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বা আনুষ্ঠানিকভাবে কোনো কার্যালয়ের দায়িত্ব পালন করেননি। তবে তিনি দশকের পর দশক ধরে সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলে প্রভাবশালী ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গেও মোজতবা গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।