
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব প্রতিবছর প্রতিরক্ষা খাতে শত শত কোটি কোটি ডলার ব্যয় করে থাকে। কিন্তু ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে বিমানবন্দর, জ্বালানি শোধনাগার এবং পাইপলাইনের মতো মূল সম্পদগুলো রক্ষা করতে হিমশিম খাচ্ছে। হুতিরা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে দূরপাল্লার ড্রোনের সমন্বয় ঘটিয়ে সৌদি প্রতিরক্ষাব্যবস্থাকে পরাস্ত করার কৌশল রপ্ত করে ফেলেছে। এই কৌশল অনেকটা রাশিয়ার কৌশলের মতোই।