
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরান ‘অবিশ্বাস্য রকমের প্রতারণা’ করছে বলে সোমবার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রতিদ্বন্দ্বী তেহরানের নেতাদের আচরণ বুঝতে না পারারই একটি নতুন লক্ষণ। ইরানকে বুঝতে গিয়ে ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট নন, যিনি এমন সংকটে পড়েছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টই দেশটির ধোঁয়াশাপূর্ণ শাসনকাঠামো এবং রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা বোঝার চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের বেশির ভাগই ব্যর্থ হয়েছেন।