ইয়েমেনের আল-সালিফ বন্দরে সশস্ত্র হুতি যোদ্ধারা
ইয়েমেনের আল-সালিফ বন্দরে সশস্ত্র হুতি যোদ্ধারা

এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১৭৩ জন হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবিও করেছে তারা।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রার মধ্যে এসব হামলার কথা জানাল ইয়েমেনের সেনাবাহিনী। হুতিরা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি বাড়াচ্ছে। অন্যদিকে, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরকারি বাহিনী।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি গতকাল সোমবার বলেন, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ড্রোন দিয়ে ৫৩টি হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে।

চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ড্রোন দিয়ে ৫৩টি হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে।
মাজেদ আল-নুজাইলি, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি আরও বলেন, এসব হামলায় হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের আল-মিদান পাহাড়ে টহল দিচ্ছেন দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত এক যোদ্ধা। ২৬ অক্টোবর ২০২৬

পপুলার রেজিস্ট্যান্সের সহায়তায় সরকারি বাহিনী তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের তৎপরতা মোকাবিলা অব্যাহত রেখেছে বলেও জানান আল-নুজাইলি। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের রণাঙ্গনগুলোতেও অভিযান চলছে।

সামরিক উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি বিল অনুমোদন করেছে। এতে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কর্মকাণ্ড, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে এ সময় বেসামরিক মানুষ ও স্থাপনার সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ এ অভিযান এমন সময় চালানো হলো, যখন সরকারি বাহিনীর সমর্থক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে। তারা বাব আল-মানদেব প্রণালির কাছে কৌশলগত অবস্থানগুলো থেকে সরে গেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষায় এখন তারা নতুন করে অবস্থান নিচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদক ইউসুফ মাওরি জানিয়েছেন, লোহিত সাগর উপকূলের পাশ দিয়ে যাওয়া সরকারের গুরুত্বপূর্ণ একটি সরবরাহ পথ বন্ধ করে দিয়েছেন হুতিরা। এ কারণে সেনাদের বেশ কয়েকটি অবস্থান ছেড়ে চলে যেতে হয়েছে। এডেনের দিকে হুতিদের সম্ভাব্য অভিযান নিয়েও উদ্বেগ বাড়ছে।

সামরিক উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি বিল অনুমোদন করেছে। এতে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কর্মকাণ্ড, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার তথ্য অনুযায়ী, এই বিলের আওতায় হুতিদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা যাবে। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে। এ ছাড়া বেসামরিক মানুষের ওপর হামলা, স্থলমাইন পেতে রাখা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলার মতো অপরাধে আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

অনুমোদনের জন্য বিলটি এখন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে এবং কার্যকর করা শুরু হবে।

গত ৫ অক্টোবর থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ‘ডন অব ইয়েমেন’অভিযান শুরু করে। হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এ অভিযান শুরু করা হয়েছে।