সাঈদ হাসান (ডান থেকে দ্বিতীয়), তাঁর ভাই মোহাম্মদ (মাঝে) ও তাঁদের পরিবারের সদস্যরা
সাঈদ হাসান (ডান থেকে দ্বিতীয়), তাঁর ভাই মোহাম্মদ (মাঝে) ও তাঁদের পরিবারের সদস্যরা

যুদ্ধের আগুনে ঘর ছাড়লেন দুই ভাই

হুতি আক্রমণে ইয়েমেনের আল-খোখা থেকে সরকারি বাহিনী পালাতে শুরু করে। তখন সাঈদের দুই ছেলে বাড়ি ফিরে তাঁকে বিষয়টি জানান। ৯ সেপ্টেম্বর সাঈদের ছেলেরা আবার জানান, বিপুলসংখ্যক সেনা অবস্থান ছেড়ে চলে যাচ্ছেন। সেদিন সন্ধ্যায় সাঈদ বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। তবে এর আগে তিনি তাঁর ভাই মোহাম্মদ ও তাঁর পরিবারকে তাঁদের সঙ্গে পালানোর জন্য রাজি করান। সাঈদ বলেন, ‘ঘর ছাড়ার সময় আমরা শুধু যেসব জিনিস হাতে করে নিতে পারি, সেগুলোই নিয়েছিলাম।’