ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পাকিস্তান গতকাল সোমবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহীন-৩ নামের ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১ হাজার ৭০০ মাইল। এটি পারমাণবিক অস্ত্রের পাশাপাশি প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম। এ পর্যন্ত ভারত ও পাকিস্তান তিনটি যুদ্ধে লিপ্ত হয়েছে। ১৯৯৮ সালে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখানোর পর থেকে দেশ দুটি মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে।

এএফপি