পাকিস্তানের ফয়সালাবাদে সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত হয়েছেন ইমরান খানের দল পিটিআইয়ের একজন সমর্থক। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে পিটিআই ফয়সালাবাদ অচল কর্মসূচির ডাক দেয়। গতকাল সোমবার পিটিআইয়ের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ শুরু করলে প্রধানমন্ত্রী নওয়াজের সমর্থক ও দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে গুলিতে নিহত হন পিটিআইয়ের ওই সমর্থক।
এএফপি