
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পবিত্র ঈদুল আজহায় সে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তানের সুরক্ষা, পুনর্গঠন ও উন্নয়নে ত্যাগের কথা মনে রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ডন অনলাইনের খবরে জানানো হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই ঈদুল আজহা একধরনের আত্মত্যাগ। এ ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন ঈদুল আজহার বার্তায় বলেন, ঈদুল আজহা পাকিস্তানের নাগরিকদের অহংবোধ পরিত্যাগের শিক্ষা দেয়। অনেক সমস্যার মূল কারণ এই অহংবোধ।
চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়াও পাকিস্তানের নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানান।