পাকিস্তানে বোমা হামলায় নিহত ৩

পাকিস্তানের লাহোরে একটি পুলিশ লাইনের কাছে আজ মঙ্গলবার বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন।

ডন অনলাইনের খবরে জানানো হয়, লাহোরের কালি গুজ্জারসিং এলাকায় পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এরপর জনবহুল এলাকাটি পুলিশ ঘিরে ফেলে।

লাহোরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহত ব্যক্তিদের লাহোরের মায়ো ও গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।