ভারতকে অভিযুক্ত

পাকিস্তান অভিযোগ করেছে, ২০১৪ সালে সে দেশের পেশোয়ারের স্কুলে নির্বিচারে গুলি চালিয়ে শিশুসহ ১৪৫ জনকে হত্যার ঘটনায় জড়িত ছিল ভারত। ওই হত্যাকাণ্ডের জন্য জঙ্গি সংগঠন তেহরিক-ই তালিবানকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়েছিল দেশটি। পত্রপত্রিকার খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে এই দাবি করা হয়। সূত্র জানায়, পাকিস্তান এখন পেশোয়ার, বেলুচিস্তান, করাচি, কেন্দ্রশাসিত উপজাতীয় এলাকা (এফএটিএ) ও আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় ‘ভারতের ভূমিকার’ তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান বৈঠকে এসব তথ্য তুলে ধরা হবে। ভারতীয় সূত্র বলছে, ওই বৈঠকের আগে চাপ সৃষ্টি করতেই এ অভিযোগের অবতারণা করেছে পাকিস্তান।

ইন্ডিয়া টুডে