পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রকে দেয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বুধবার এ কথা বলেছেন। সন্ত্রাসী তৎপরতায় ভারতের জড়িত থাকার প্রমাণ পাকিস্তানের কাছে আছে—পাকিস্তানি পররাষ্ট্রসচিব আইজাজ আহমদ চৌধুরি যুক্তরাষ্ট্র সফরের সময় এ রকম দাবি করেছেন বলে ডন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কারবি বলেন, এ ধরনের কোনো প্রমাণ হস্তান্তরের বিষয়ে তাঁর জানা নেই। যুক্তরাষ্ট্র চায়, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পাকিস্তান ও ভারতের সম্পর্কে উত্তেজনা কমিয়ে আনা হোক।
আইএএনএস