সংক্ষেপ

'ভারতই দায়ী'

২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী জাকি-উর-রহমান লাকভির মুক্তির জন্য ভারতই দায়ী। গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘সহযোগিতার ব্যাপারে ভারতের দীর্ঘসূত্রতা মামলাকে জটিল করে তোলে এবং অভিযোগকে দুর্বল করে দেয়।’ লাকভির মুক্তির প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরীর সঙ্গে দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার টি সি এ রাঘবনের সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়। ভারত লাখভির মুক্তিকে দুঃখজনক ও হতাশাজনক বলে আখ্যা দেয়। গত বৃহস্পতিবার লাহোর হাইকোর্ট তাঁর আটকাদেশ অবৈধ ঘোষণা করে মুক্তির নির্দেশ দেন। গত ডিসেম্বরে জামিন হলেও সরকার লাকভিকে অস্থায়ী আদেশের মাধ্যমে আটকে রাখে।
ডন