পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ‘টেকসই শান্তির স্বার্থে’ তাঁরা ভারতের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে প্রস্তুত। শুক্রবার মাল্টায় কমনওয়েলথ সম্মেলনের এক ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে নওয়াজ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ভারত ও আফগানিস্তানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।
আইএএনএস