প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ফরাসি সেনারা
প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ফরাসি সেনারা

প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল

অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঞ্জ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফি রাষ্ট্রীয় সফরে বসনিয়ায় গিয়েছিলেন। ১৯১৪ সালের ২৮ জুন এক বসনিয়ান সার্ব হামলাকারীর গুলিতে এই দম্পতি নিহত হন। এই হত্যাকাণ্ডের পর খুব দ্রুত পরিস্থিতি বদলে যায়। অস্ট্রিয়া-হাঙ্গেরি এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়া সরকারকে দায়ী করে। ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এর মধ্য দিয়ে শুরু হয় ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ, যা পরবর্তী কয়েক বছরে গোটা বিশ্বকে গভীর সংকটে ফেলে দিয়েছিল।