গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আকাশে আংশিক সূর্যগ্রহণের সময় উড়ে যাচ্ছে একটি গাংচিল। ২৯ মার্চ ২০২৫
গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আকাশে আংশিক সূর্যগ্রহণের সময় উড়ে যাচ্ছে একটি গাংচিল। ২৯ মার্চ ২০২৫

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ: কারা কখন দেখতে পাবেন

পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার দেখা যাবে বছরের সবচেয়ে আলোচিত মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৯৯৯ সালের পর এ প্রথম অঞ্চলটিতে এমন বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন কোটি কোটি মানুষ। চাঁদের প্রচ্ছায়া এবার উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর এবং পূর্ব গ্রিনল্যান্ড পেরিয়ে পশ্চিম আইসল্যান্ড ও উত্তর স্পেনের ওপর দিয়ে যাবে। এরপর উত্তর-পূর্ব পর্তুগালের একটি ছোট অংশ ছুঁয়ে স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হবে এ মহাজাগতিক ঘটনা।